
মোঃ হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার রজনীগঞ্জ (টানাখালি) এলাকায় কালনী নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত হয়েছে।
নিহত নারী দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আব্দুস শহিদ মিয়ার মেয়ে বলে তার স্বজনরা নিশ্চিত করেছেন।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত নারীর মা-বাবা ও কোনো ভাই-বোন নেই। বর্তমানে তার নিকটাত্মীয়-স্বজনরাই রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রজনীগঞ্জ (টানাখালি) বাজারের পাশের কালনী নদীতে ওই নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও পরিচয় শনাক্ত করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।











