রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে অসুস্থ আশরাফুলের চিকিৎসায় পাশে দাঁড়ালেন এমপিপুত্র ইশতিয়াক

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে অসুস্থ আশরাফুলের চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সলের ছেলে এবং সায়হাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক।

শুক্রবার (১৩ নভেম্বর) মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম কামাল এবং ধর্মঘর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে এ অর্থ আশরাফুলের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

আর্থিক সহায়তা হস্তান্তর প্রসঙ্গে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম কামাল জানান, অসুস্থ আশরাফুলের চিকিৎসার কাগজপত্র তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াকের কাছে পাঠিয়েছিলেন। কাগজপত্র দেখে আশরাফুলের শারীরিক অবস্থার কথা জেনে তিনি মর্মাহত হন এবং পরদিনই শামছুল ইসলাম কামালকে ডেকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি আশরাফুলের চিকিৎসার প্রয়োজনে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তা দেওয়ারও আশ্বাস দেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক।

চিকিৎসার প্রয়োজনে এই আর্থিক সহায়তা পেয়ে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আশরাফুলের পরিবারের সদস্যরা। এদিকে, অসুস্থ একজন মানুষের চিকিৎসায় ব্যক্তিগত উদ্যোগে পাশে দাঁড়ানোর এই ঘটনাকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ