
মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে জেলা প্রশাসনের আয়োজনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুর রহমান ভিপি লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নুরুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক প্রমুখ।











