বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কসবায় ১২৫ কেজি ভারতীয় গাঁজা সহ অটোরিকশা জব্দ

মোহাম্মদ রাসেল মিয়া, কসবা (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি: কসবায় ১২৫ কেজি গাঁজা সহ অটোরিকশা জব্দ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২৫ কেজি গাঁজাসহ একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার পৌর শহরের ইমামপাড়া এলাকা থেকে মাদকগুলো জব্দ করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের আভিযানিক দল পৌরশহরের ইমাম পাড়া এলাকার একটি সড়কে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী ১২৫ কেজি গাঁজাবাহী সিএনজি চালিত অটোরিকশাটি রেখে পালিয়ে যায়।

পরে পুলিশ জব্দকৃত মাদক উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ