শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ

আলমগীর হোসেন হিরু, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: চাটখিল উপজেলার অন্যতম বিদ্যাপিট সিংবাহুড়া গার্লস একাডেমির শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে একাডেমির মাঠে প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও একাডেমির নবনির্বাচিত সভাপতি গোলাম কুদ্দুছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম দুলাল, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ মানিক, নোয়াখালী জেলা আওয়ামিলীগ সদস্য আহসান হাবিব সমির।

সমাবেশে বক্তব্য রাখেন সিংবাহুড়া গার্লস একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য মঞ্জুর আলম, চাটখিল কলেজের সাবেক জিএস জাকির হোসেন বাবলু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান দিদার।

এসময়ে উপস্থিতি ছিলেন সাংবাদিক গুলজার হোসেন সৈকত ও জুয়েল খালেদা। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অবিভাবক, শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন পরমর্শ দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ