
নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি: রাজশাহীর মোল্লাপাড়া র্যাব-৫ ক্যাম্প কর্তৃক চাঁপাইনবাবগঞ্জে এবং গোদাগাড়ীতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লক্ষ টাকা হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর মোল্লাপাড়া র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় যে দিবাগত রাত সোয়া ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার, সদর থানাধীন চরকোদালকাটি জেলেপাড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইন ৬০০ গ্রাম হেরোইন-সহ মো. আব্দুর রহমান (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি মো. আব্দুর রহমান ওই গ্রামের মো. মোখলেছের ছেলে। একইসময় অপর এক অভিযানে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন ও ১টি ডিজিটাল ওয়েট মেশিনসহ মো. সাহিন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করে র্যাব-৫।
আটককৃত মাদক কারবারি মো. সাহিন উপজেলার গোদাগাড়ী থানাধিন দিয়ার মানিকচক গ্রামের মো. আনারুলের ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ও রাজশাহীর গোদাগাড়ী থানায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে আটককৃত দুই মাদক কারবারিকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।











