শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আ.লীগের মহাসমাবেশে ঘিরে এমপি ডা: হাবিবে মিল্লাত মুন্না ব্যাতিক্রমী উদ্যোগ

মো. দিল, সিরাজগঞ্জ: রাজশাহীতে আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ হবে। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা তৈরি হয়েছে। এদিকে, ওই মহাসমাবেশে অংশ নিতে সিরাজগঞ্জ-২ আসনের (সিরাজগঞ্জ-কামারখন্দ) সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না ব্যাতিক্রমী পদক্ষেপ নিয়েছেন। ওই দিনে তার নির্বাচনী এলাকা থেকে ১৫ বগির একটি ট্রেনের ব্যবস্থা করেছেন তিনি।

স্থানীয় সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন থেকে সকাল ৯টায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি যাবার পথে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে ১৫ মিনিট বিরতি দেবে। সেখানে ওই এলাকার নেতাকর্মীদের ট্রেনে ওঠার সুযোগ থাকবে। পরবর্তীতে বিরামহীনভাবে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা করবে। জনসভা শেষে আবার দলীয় কর্মীদের নিয়ে একই ট্রেনে সিরাজগঞ্জে ফিরে আসবে বলে জানা যায়

এ ব্যাপারে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন  বলেন স্থানীয় এমপি ব্যাক্তিগত উদ্দ্যোগে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন করায় আয়োজককে জানাই ধন্যবাদ।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না জানান, ঐতিহাসিক সমাবেশ সফল করার জন্য আমি এই বিশেষ ট্রেনের ব্যায়ভার সহ সমাবেশে যোগদানকারি আমার নির্বাচনী এলাকার সকল নেতাকর্মীদের আপ্যায়নের ব্যবস্থাও করেছি। প্রয়োজনে ট্রেনের বগিও বৃদ্ধি করার কথা জানান তিনি।  ঐতিহাসিক সমাবেশকে সফল করতে সিরাজগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ গ্রহণ করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের ইনচার্জ মাসুদ রানা   বলেন ট্রেন ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত করে,২৯ তারিখে রাজশাহী যাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ১৫ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করেছেন। সেদিন রোববার হওয়ায় সিল্কসিটি বন্ধ থাকার কারণে শিডিউলের কোনো সমস্যা হবে না। এর বাইরে অতিরিক্ত বগির চাহিদা থাকলে সেটা দেওয়া যাবে কিনা সেটা নির্ভর করবে সেই মুহুর্তে অতিরিক্ত বগি আছে কিনা তার ওপরে। যদি থাকে সেটাও অন্যান্য বগির মতোই ভাড়ায় নিতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ