শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৭৫) নামের একজন পথচারী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। জেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজীপাড়া মোড় এলাকায় নির্মাণাধীন হাইটেক পার্কের কাছে শুক্রবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম জেলার কালাই উপজেলার হাজীপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।

আর মোটরসাইকেল চালক শান্ত ইসলাম (২০) জেলার আক্কেলপুর উপজেলার ভান্ডারী পুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

কালাই থানার উপ-পরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন ঘটনারও সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গেছে, নিজের বাড়ি জেলার কালাই উপজেলার হাজীপাড়া গ্রাম থেকে কালাই পৌর শহরে ছেলে শামীম মাস্টারের ভাড়ায় থাকা বাসায় পায়ে হেঁটে যাচ্ছিলেন নজরুল ইসলাম। দুর্ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় তাঁর অন্ডকোষ, মাথা এবং বুকে আঘাত লাগে। হাত ও পা ভেঙ্গে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ