মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার ব্যাবসায়ীকে অর্থদন্ড প্রদান

মমিনুল হক রুবেল মিয়া, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন কেদারখোলা এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে এক ড্রেজার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার ব্যাবসায়ীকে ৫ লক্ষ টাকা জরিমানা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন,নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা পশ্চিম বালুমহালের নির্ধারিত সীমানার বাহিরে কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।কয়েকবার সীমানা নির্ধারণ করে ইজারাগ্রহণকারীদের নির্ধারিত সীমানার বাহিরে বালু উত্তোলন না করার ব্যাপারে কঠোর সতর্ক করা হয়েছিলো।কিন্তু তারা তা অমান্য করে সীমানার বাহিরে বালু উত্তোলন করতে থাকে ফলে স্হানীয় জনগণ সংক্ষুব্ধ হয়ে ক্রমাগত অভিযোগ করতে থাকেন।আজ অভিযান পরিচালনা করে ইজারা গ্রহণকারীকে বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন,২০১০ অনুযায়ী ৫ (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করা হয়।জনগনের স্বার্থে এই অভিযান অভ্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ