সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মালদ্বীপে টাকাপোষ্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী । গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টার দিকে মালদ্বীপের রাজধানী মালের তান্দুরি রেস্টুরেন্টে এ উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ঢাকা পোস্টের মালদ্বীপ প্রতিনিধি মো. এমরান হোসেন তালুকদারের সঞ্চালনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী ও রাজনৈতিকবিদ আলহাজ্ব দুলাল মাতবর, এনবিএল মানিট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের সিইও মোহাম্মদ মাসুদুর রহমান এবং সিনিয়র অফিসার হায়দার আলী সাবু, প্রবাসী ব্যবসায়ী ও ঢাকা ট্রেডার্স এর সিও মো. বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ফোর এল ইন্টারন্যাশনাল এর সিও মো. হাদিউল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী ও হেয়ার সোপ এর জি.এম.  শফিকুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী নূরে আলম রিন্টু, প্রবাসী ব্যবসায়ী ও ভিউ কম্পানী প্রা: লি: এর জি.এম. মো: মনির হোসেন, প্রবাসী ব্যবসায়ী জহিরুল ইসলাম, প্রবাসী সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো: আরিফুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী হাজ্বী সাদেক, ফেনী জেলা উন্নয়ন পরিষদের  উপদেষ্টা মোঃ শরিফুল ইসলাম,   মালদ্বীপ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক মো: হাসান ইমাম, আলোকিত চাদপুর প্রাবাসী মালদ্বীপ এর সিনিয়র সহ-সভাপতি মো আলমগীর মজুমদার, যুগ্ন সাধারন সম্পাদক মো:রাহাদ হোসেন। প্রবাসী ব্যবসায়ী দুলাল মাজভান্ডারী,  খায়রুল আমিন প্রদান, করিম রানা, মো. হানিফ সহ বিভিন্ন সামাজিক ও কমিনিউটির নেতৃবিন্দু এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বর্ষ উদযাপনে সার্বিক দ্বায়িত্বে ছিলেন,  মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ইউনিটের সিনিয়র-সহ সভাপতি এবং জাগো নিউজ এর মালদ্বীপ প্রতিনিধি মো. মাহমুদুল হাসান কালাম, মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ইউনিটের সাধারন সম্পাদক এবং  দৈনিক নয়া দিগন্ত এর  মালদ্বীপ প্রতিনিধি ওমর ফারুক খোন্দকার (অনিক), মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ইউনিটের  যুগ্ন-সাধারন সম্পাদক এবং দৈনিক যায়যায় কাল এর প্রতিনিধি শাহ্জালাল শিকদার, দ্যা টুডে টাইম নিউজ এর মালদ্বীপ প্রতিনিধি হাসান ইমাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অতি অল্প সময়ে ঢাকা পোস্ট দেশের সব স্তরের মানুষের অধিকারের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। একই সঙ্গে আমাদের মতো যারা প্রবাসে সামাজিক কাজগুলো করে তাদের খুঁজে বের করে তাদের কথাগুলো দেশসহ সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের কাছে ছড়িয়ে দিচ্ছে যা প্রশংসার দাবিদার।

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিগন কেক কেটে ঢাকা পোস্টের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন, পরে প্রবাসী  মোহাম্মদ বিল্লাল হোসেন দোয়া ও মোনাজাত শেষে আগত অতিথিদের নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ