
শাহ ইমরান: অমর একুশের কুমিল্লার টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ. ক. ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক শামীম আলম, কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষে সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এবং কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার কামরান কামরান হোসেন,জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু,কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু জাফর সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার, কুসিকের প্যানেল মেয়র প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ নেতা আবদুল হাই বাবলু,মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক, জেলা দক্ষিণ যুবলীগের সভাপতি কামরুল ইসলাম শাহীন, জেলা পরিষদের সদস্য আবদুল্লাহ আল মাহমুদ সহিদ,মহানগর যুবলীগ নেতা হুমায়ুন কবির, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাজমুল হাসানপাখি, আওয়ামীলীগ নেতা ইলিয়াস মোল্লা,রুপম মজুমদার,শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক-
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৯৫২ সালের ভাষাশহীদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করতে এরপর গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় এক মিনিট নিরবতার মাধ্যমে ভাষাশহীদদের স্মরণ করা হয়। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের জন্য শহীদ মিনারটি উন্মুক্ত করে দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকসহ সর্বস্তরের মানুষ একুশের চেতনা ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন











