সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে কালেক্টরেট শিশুপার্ক-এর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বুধবার(৩ মে) বিকাল ৪টায় পৌর শহরের লাখেরাজ পাড়ায় অবস্থিত কালেক্টরেট শিশুপার্ক শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশ করে জেলা প্রশাসক বলেন,
শিশুদের মানুষিক বিকাশে দেশের প্রতিটি জেলায় শিশুপার্ক তৈরির অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং সকলের সহযোগিতায় আমরা প্রায় পরিত্যক্ত জায়গায় শিশুপার্কটি তৈরি করতে পেরেছি। আসাকরি এর মাধ্যমে শিশুরা বিভিন্ন প্রানীর সাথে এখানে পরিচিত হতে পারবে এবং মানুষিক বিকাশের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে ভুমিকা রাখবে। পর্যায়ক্রমে এটির আরো উন্নয়ন করা ও এটির সংরক্ষণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের মেধা-মনন বিকাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে কালেক্টরেট শিশুপার্ক তৈরির জন্য জেলা প্রশাসন কে ধন্যবাদ জানান এবং এটির উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার কথা ব্যক্ত করেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব (বিপিএম পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ওরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক পাপিয়া সুলতানা (শিক্ষা ও আইসিটি) জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. গোলাম রাব্বানী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রামানিক, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান সহ জেলা প্রশাসন ও জেলার  সরকারি দপ্তরের কর্মকর্তা বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরে জেলা অফিসার্স ক্লাবে ইনডোর ব্যাডমিন্টন কোর্টেরও উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ