
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতস্থ ব্রাহ্মণবাড়িয়া কল্যাণ সমিতির আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন। ৩ মে মঙ্গলবার ৮ দিনের ব্যাক্তিগত সফরে ঢাকা ছাড়েন তিনি। সফরকালে সংযুক্ত আরব আমিরাতস্থ ব্রাহ্মণবাড়িয়া কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করবেন। এ ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বলে সূত্রে জানা গেছে।











