মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে এসেছেন জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ১২ থেকে ১৩ মে বাংলাদেশে আয়োজিত ‘৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন ২০২৩’-এ যোগ দিতে আজ বিকেলে এখানে এসে পৌঁছেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন এবং জয়শঙ্কর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন।
জয়শঙ্করকে স্বাগত জানানোর পর শাহরিয়ার টুইট করে বলেন, বৃহত্তর আঞ্চলিক সমৃদ্ধির জন্য তার ধারণা বিনিময়ের অপেক্ষা করছি।’
তিনি বলেন, ‘ড. এস জয়শঙ্করকে স্বাগত জানাতে পেরে ‘সর্বদাই আনন্দিত, যিনি সবসময় আইওসিকে সমর্থন করেছেন।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশন ষষ্ঠ বারের মত এই সম্মেলনের আয়োজন করছে।
“শান্তি, সমৃদ্ধি এবং একটি টেকসই ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব” শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই সম্মেলন হবে ভারত মহাসাগর অঞ্চলকে শক্তিশালী করতে রোডম্যাপ চার্ট করার জন্য মূল স্টেকহোল্ডারদের এক উজ্জ্বল সমাবেশ।
ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) ২০১৬ সালে শুরু হয় এবং গত ছয় বছরে এটি আঞ্চলিক ইস্যুতে এই অঞ্চলের দেশগুলোর জন্য ‘ফ্ল্যাগশিপ কনসালটেটিভ ফোরাম’ হিসাবে আবির্ভূত হয়ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ