বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গু বিষয়ক ৫ দফা সচেতনামূলক বার্তা 

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে এডিস মশা সংক্রমণের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালে ডেঙ্গু রোগীর আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ জনস্বার্থে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক নিম্নবর্ণিত বার্তা প্রচার করেছে-

* জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করুন;

* বাসার ভিতরে ও চারপাশে, নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠানসহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিস্কার রাখুন;

* দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন;

* ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন; এবং

* মনে রাখবেন, এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ