শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নরসিংদীর রায়পুরায় ওয়ান শুটারগান ও কার্তুজ সহ ২ জন গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রাযপুরায় একটি ওযান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া (৪৬) ও মোঃ ইয়াছিন (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সামসুল আরেফিন।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় রায়পুরা থানার পাড়াতলী ইউনিয়ন এর কাচারিকান্দি পুরাণ বাজার এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সহিদ মিয়া (৪৬) রায়পুরা উপজেলার মধ্যনগর পশ্চিম পাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে ও মোঃ ইয়াছিন (৩৮) একই এলাকার রফিকূল ইসলামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে রায়পুরা থানার বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ পাড়াতলী ইউনিয়ন এর কাচারিকান্দি পুরাণ বাজার এলাকায় অভিযান চালায়অ এসময় বাজারের পিছনের রাস্তা হতে ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া ও মোঃ ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। তাদের বিরদ্ধে এর আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ