
চাটখিল প্রতিনিধি : নোয়াখালী ১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে, চাটখিল পৌরসভার ২ নং ওয়ার্ডে কেন্দ্র কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী আচরণ বিধি অনুসরণ করে, ৮ ডিসেম্বর ( শুক্রবার) বিকাল ৪ টায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, চাটখিল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শাজাহান খান বাবুল, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান( ভিপি মিজান),পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (সুমন চৌধুরী), উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক নজরুল দেওয়ান, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন সজিব,চাটখিল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল ইসলাম (দিদার)প্রমুখ নেতৃবৃন্দ। সভায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারগন উপস্থিত ছিলেন।











