বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জলঢাকার ইউএনওকে বিদায় সংবর্ধনা 

ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১১ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অফিসার্স ক্লাবের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা স্কাউটস থেকে তাকে গন সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা রেজওয়ানুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার রায়, উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, অবসরপ্রাপ্ত কাস্টমস অফিসার অধ্যক্ষ আব্দুস সালাম, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ইউএনও পত্নী ফারজানা হোসেন শিমু, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, সাদেকুল সিদ্দিক সাদেক, উপজেলা স্কাউটস কমিশনার বঙ্কিম চন্দ্র রায় ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ।

জলঢাকার ইউএনও ময়নুল ইসলাম হাতিবান্দায় এবং লালমনিরহাট আদিতমারী থেকে জি আর সারোয়ার জলঢাকায় আজ মঙ্গলবার যোগদান করবেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ