রবিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা বেসরকারিভাবে নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 
নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও বিতরণ কেন্দ্রে কমিশন সচিবালয়ের সচিব জাহাংগির আলম আজ রাতে এই ফলাফল ঘোষণা করেন। 
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী এম নিজাম উদ্দীন লস্কর একতারা প্রতীকে পেয়েছেন ৮৬৯। 
টুঙ্গীপাড়া-কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৫৩ হাজার ২৪৭ টি, বৈধ ভোট ২ লাখ ৫১ হাজার ৫২৪টি। এই আসনে বাতিল হয়েছে ১ হাজার ৭২৩ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৮৭ দশমিক ২৩ শতাংশ। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *