রবিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে জয়ী হলেন নৌকার প্রার্থী বাদল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ফয়জুর রহমান বাদল। তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৩৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) রাতে উপজেলা সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।

এ আসনে মোট ৪ লাখ ৩২ হাজার ৩০৭ ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ৮৭৩ ভোট। ১৪৯ কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট পড়েছে মোট ৪০ দশমিক ২৭ শতাংশ।

রাতে ঘোষিত প্রাপ্ত ফল অনুযায়ী ফয়জুর রহমান বাদল পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট।

নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়া ঢাকা মহানগর যুবলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী একেএম মমিনুল হক সাঈদ (ঈগল) ৪৭১ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা) সৈয়দ জাফরুল কুদ্দুস ৭৭৬ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) জামাল সরকার ৭৬২ ভোট, ইসলামী ঐক্যজোটে (মিনার) মো. মেহেদী হাসান ২ হাজার ৭৫৪ ভোট ও তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) হাবিবুর রহমান পেয়েছেন ৪৩৩ ভোট।

ফল ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ফয়জুর রহমান বাদল ভোটার ও ভোটের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি জানান, নবীনগরবাসীর সার্বিক সামাজিক নিরাপত্তা প্রদান করাই হবে তার প্রধান কাজ। নবীনগরের কোনো ব্যক্তি যেন অনর্থক হয়রানির শিকার না হন, সে বিষয়েও তিনি নিশ্চয়তা প্রদান করেন।

এ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হলেও উপজেলার বাশারুক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক অতর্কিত এক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। তার মাথা ও চোখের নিচে একাধিক সেলাই লেগেছে। তিনি এখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন

নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *