রবিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে যুবলীগের উষ্ণ উপহার কম্বল বিতরণ 

লক্ষ্মীপুর প্রতিনিধি : অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে শীতার্তদের নিকট উষ্ণ বস্ত্র হিসেবে শীত কম্বল পৌঁছে দিচ্ছেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।বাংলাদেশ যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি  এর নির্দেশে তিনি এ কার্যক্রম করেন।

এ সময় উপস্থিত ছিলেন- কেরোয়া ইউনিয়ন যুবলীগ এর আহবায়ক আকবর মৃধা, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন খান,  ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝন্টু, কেরোয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহাগ উদ্দিন সহ বিভিন্ন ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ।

এদিকে মানবিক যুবলীগের পক্ষে উপহার স্বরূপ শীতবস্ত্র পেয়ে আনন্দিত নিম্ন আয়ের মানুষগুলো। এমন মানবিক কাজ অব্যাহত থাকলে শীতের তীব্রতা হতে একটু নিস্তার মিলবে বলে জানান সুবিধাভোগীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *