মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বাড়াতে কর্মশালা

এস এম আক্কাস, সিরাজগঞ্জ : আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি- এই প্রতিপাদ্য কে সামনে রেখে পেশাজীবী গাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতন বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং বিআরটিসি ও বিআরটিএ সমন্বয়ে আয়োজনে বিআরটিসি কার্যালয় হল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মোট ২০০ জন পেশাদার চালক প্রশিক্ষণার্থীদের মধ্যে ১৭০ জন পেশাদার চালক উপস্থিতিতে পেশাজীবী গাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতন বৃদ্ধিমুলক রিফ্রেশার দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় গাড়ি চালকদের সর্তকতার সাথে গাড়ি চালানোর অনুরোধ জানিয়ে গাড়ির চালকদের রাস্তায় প্রতিযোগিতামূলক গাড়ি চালনো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করা থেকে বিরত থাকা এবং দুর্ঘটনা এড়াতে বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর জন্য অনুরোধ জানানো হয় কর্মশালায়।

এতে সভাপতিত্ব করেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. আলতাফ হোসেন। তিনি চালকদের উদ্দেশ্যে বলেন,গাড়ি চালকদের রাস্তায় ঘুম চোখে গাড়ি চালানো থেকে বিরত থেকে অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করা থেকে বিরত থাকতে হবে। একটানা গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, গাড়ি চালানোর সময় কোন প্রকারে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই সকল চালকদের সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ বিআরটিসি ইউনিট প্রধান মোঃ আরিফুর রহমান তুষার, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর চিফ ইনস্ট্রাক্টর আই জি মাহমুদ, সিরাজগঞ্জ বিআরটিএ মটর পরিদর্শক হাফিজুর রহমান ও সীন মেকানিক মো. জুয়েল রানা প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *