বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সেতুর টোল আদায় বন্ধ করলো সেনাবাহিনী

মারুফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ : স্থানীয় জনসাধারণের আন্দোলনের মুখে চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টোল আদায় বন্ধ করে দেয়।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহানন্দী নদীর উপর ১৯৯৩ সালে এই সেতুটি নির্মিত হয়। বলা হয়েছিলো ১৬ বছর পার হলে সেতুতে আর টোল আদায় করা হবে না। কিন্তু এখনো সেতুটিতে টোল আদায় করা হচ্ছিল। টোল আদায় বন্ধের দাবি ছিল দীর্ঘদিনের। এ নিয়ে বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। কিন্তু কয়েক দফা আন্দোলন হলেও তা সফল হয়নি।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে গণঅধিকার পরিষদের উদ্যোগে টোল প্লাজার সামনে টোল বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয়রা।

সকাল ১০টার দিকে স্থানীয়রা অবস্থান নিতে শুরু করলে সেনাবাহিনীর একটি দল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ করার নির্দেশ দেন।

এদিকে, সেতুটির ইজারাদার হাম্মাদ আলী জানিয়েছেন, তারা বৈধভাবে সরকারি নির্দেশনা মোতাবেক ভ্যাটসহ সরকারকে রাজস্ব প্রদান করে সেতু ইজারা নিয়েছেন। তারপরও এভাবে টোল আদায় বন্ধ করে দেয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন।

দ্রুত টোল আদায়ের অনুমতি প্রদান অথবা তাদের অর্থ ফেরত দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ