শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে পাচারকালে ২৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

এস রহমান সজীব, জয়পুরহাট : ভারতে পাচারকালে ৩ কেজি ৬০১ গ্রাম ওজনের প্রায় সাড়ে ২৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ করেছে জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা।

বুধবার দুপুরে বিজিবি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার ভোররাতে দিনাজপুরের বিরামপুরের নামাগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বিষ উদ্ধার করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ নেওয়াজ জানান, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার নামাগোবিন্দপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা সাপের বিষ পাচার করছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ৬০১ গ্রাম

সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ