শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন নবীনগরের আব্দুল্লা আল বাকী

যায়যায় কাল প্রতিবেদক : সুপ্রিম কোর্টের ৬৬ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লা আল বাকীও রয়েছেন। তাঁকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে সরকার।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লা আল বাকীর জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাড়াইল গ্রামে। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পড়াশুনা করেছেন।

আব্দুল্লা আল বাকী জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন । তাছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও নবীনগর উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

অ্যাডভোকেট আব্দুল্লা আল বাকী ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।

বুধবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়। বিবরণীতে বলা হয়, বাংলাদেশ ‘ল অফিসার্স অর্ডার-১৯৭২ (পি ও ৬/১৯৭২) এর ৩(২) অনুচ্ছেদ অনুযায়ী সরকার বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল বাকীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে।

আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ বুধবার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। প্রজ্ঞাপনে ১৩ আগস্টের আগে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং পূর্বের সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। এ নিয়ে অ্যাটর্নি জেনারেলসহ রাষ্ট্রের আইন কর্মকর্তার সংখ্যা ২৪০।

সলিসিটর রুনা নাহিদ আকতারের সই করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের ভাষ্য, ‘১৩ আগস্ট নিয়োগপ্রাপ্ত ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২–এর ৩ (১) অনুচ্ছেদের ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৬ আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেছেন।’

৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরদিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগপত্র করেন। পরদিন দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের তিন আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং ৯ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ উল্লেখযোগ্যসংখ্যক আইনকর্মকর্তা পদত্যাগ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ