
মো. এরশাদ আলী, হাটহাজারী(চট্টগ্রাম): হাটহাজারীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘের ৮ম দ্বি বার্ষিক নির্বাচন ২০২৪-২৬ সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে শাপলা প্রতিকে ৪১ ভোট পেয়ে টানা চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক পদে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আনিসুল ইসলাম। অর্থ সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আলী আজম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক পদে সফিউল আজম, প্রচার সম্পাদক পদে মো. ইনজামুল হক, ক্রীড়া সম্পাদক পদে মো. নেজাম উদ্দিন।
নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে ৮ম বারের মতো দায়িত্ব পালন করেছেন হাফেজ জাফর আহমদ।
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবাইকে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ। সহকমিশনার হিসেবে ছিলেন মো. ছাবের ও মো. ইদু মিয়া। রাত সাড়ে ৮টা থেকে ভোট সংগ্রহ করে সাড়ে ১০টায় শেষ হয়। ফলাফল শেষে বিজয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন সদস্যরা।











