শুক্রবার, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁ ন্যাশনাল মডেল স্কুলে অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ

তৌফিক তাপস, নওগাঁ: নওগাঁর ন্যাশনাল মডেল স্কুলে অগ্নিনির্বাপণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টা হতে দুপুর পর্যুন্ত শহরের ন্যাশনাল মডেল স্কুল প্রাঙ্গনে এ অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অগ্নিনির্বাপণ অনুষ্ঠান পরিচালনা করেন ফায়ার সার্ভিস নওগাঁর সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক শহীদ প্রামানিক।

এ প্রশিক্ষণে স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডার এবং বিভিন্নভাবে লাগা আগুন কিভাবে নেভাতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ দেন সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম এবং তার টিম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ