বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

আলমগীর হোসেন হিরু, চাটখিল( নোয়াখালী): নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কানারী বাড়ির মজিবুল হকের ছেলে মো: ফরহাদ হোসেন (২২) বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। ফরহাদ হোসেন পেশায় একজন সিএনজি চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন গত রোববার রাতে তার শ্বশুর বাড়ির মলংচর গ্রামের রাস্তায় চলাফেরার সময় তাকে বিষধর সাপে ছোবল মারে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আর এমও) শহিদুল ইসলাম নয়ন জানান, অ্যান্টি বেনাম ভ্যাকসিন প্রয়োগ করার পরও তার অবস্থার অবনতি দেখলে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে ফরহাদ হোসেন মারা যায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ