শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে মালয়েশিয়া ফেরত যুবকের সংবাদ সম্মেলন

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে জমি খারিজের কথা বলে ছেলের নিকট থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মালয়েশিয়া ফেরত যুবক আব্দুল হান্নান।

বুধবার দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মালয়েশিয়া ফেরত যুবক ও উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুর গ্রামের লোকমান আলীর ছেলে আব্দুল হান্নানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার শ্বশুর ময়নুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জীবিকার তাগিদে বিগত ২০১৪ সালে আমার জামাই বিদেশে (মালয়েশিয়া) যায়। বিদেশে অবস্থানকালে আমার জামাই উপার্জিত সব টাকা তার পিতা লোকমান হোসেনকে দেয়। আমার জামাইয়ের উপার্জিত টাকায় বিগত ২০১৬ সালে জনৈক আফজাল আলীর কাছ থেকে পাতাইর মৌজার ১৫৫৮ নং দাগে ০৬ শতক জমি ক্রয় করিয়া অসৎ উদ্দেশ্যে আমার জামাই এর পিতার নামে দলিল করে নেয়।

বিষয়টি আমার জামাই জানতে পেরে তার বাবাকে বললে কৌশলে ৩ শতক আমার জামাইয়ের নামে ও ৩ শতক জমি ছোট ভাই আবু হাসানের নামে দলিল করে দেয়। পরে আমার জামাই তার ভাইয়ের ৩ শতক জমি ক্রয় করে মোট ৬ শতক জমিতে বাড়ি নির্মাণ করে।

২০২৪ সালের আগস্ট মাসে আমার জামাই বাংলাদেশে ফিরে এলে আমার মেয়ে মনিষাকে বিয়ে করে। বর্তমানে সম্পত্তির কলহের কারণে আমার জামাইয়ের মা-বাবা আমার মেয়েকে ডির্ভোস দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। এছাড়াও কৌশলে জমি খারিজের কথা বলে কয়েকটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে স্ট্যাম্প ব্যবহার করে আমার জামাইয়ের ৬ শতক জমি দখল করার জন্য জামাইয়ের মা আনোয়ারা বেগম বাদী হয়ে জেলা বগুড়ার শিবগঞ্জ থানা সহকারী জজ আদালত মোকদ্দমা নং- ৯০/২৫ দায়ের করেন। বর্তমানে আমার মেয়ে ও জামাইকে তারা মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটি তালাবদ্ধ করে রেখেছে।

এমতাবস্থায় ন্যায়বিচারের স্বার্থে ও ভবিষ্যতে আমার মেয়ে জামাইয়ের যেন কোনো ক্ষতি না হয় সে জন্য প্রশাসনের নিকট সাহায্য কামনা করছি। সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান ও আব্দুল হান্নানের স্ত্রী মনিষা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ