
নুরুল ইসলাম, গাইবান্ধা: দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে ।
সোমবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালীটি জজ কোট চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রদক্ষিণ করে। র্যালীর উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোছা. মাসুমা খানম যুথির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজম আহমদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনতাসির আহমেদ ও মো. ফিরোজ কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, জেলা বারের আহবায়ক অ্যাড. সেকেন্দার আজম আনামসহ অন্যান্যরা। এসময় বিচার বিভাগের বিচারক, আইনজীবি, সাংবাদিক এবং বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











