শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কিনা প্রশ্ন তারেক রহমানের

যায়যায় কাল প্রতিবেদক: বিভিন্নভাবে ‘মব সৃষ্টিকারী গোষ্ঠীর’ পেছনে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কি না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর হোটেল লেকশোরে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “আমরা কি তবে ধরে নেব, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে?”

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, “সরকারকে আমরা বারবার বলেছি, অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না। তাদের (সরকার) দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের হেফাজত করা। সরকারের কাছে আমাদের প্রশ্ন, তাঁরা কেন প্রশ্রয় দিচ্ছে।”

মিটফোর্ডের ঘটনার উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি, যাকে আমরা স্ক্রিনে দেখেছি, যে হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। আমরা কি তবে ধরে নেব, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে।”

তিনি আরও বলেন, “যে অন্যায় করবে, সে অন্যায়কারী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেশের প্রচলিত আইনে। অন্যায়কারী কোনো দলের লোক হতে পারে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে। আমরা খেয়াল করছি, কারা একটি সুস্থ পরিবেশকে বাধাগ্রস্ত করতে চায়।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ