বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পিরোজপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত 

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। বৃহস্পতিবার পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে এ আয়োজনে ছিল জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী।
বক্তারা বলেন, জুলাই মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সংকটে দেশের জন্য যারা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলেন, সেই যোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয় এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ