সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে মতুয়া মিশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

‎মিহির মন্ডল, পিরোজপুর: ‎“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখা এবং জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ গোপাল চাঁদ মতুয়া সেবাশ্রম, মাছিমপুর, পিরোজপুরের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার বিকাল ৩টায় মাছিমপুর সেবাশ্রম প্রাঙ্গণে একটি বেলগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখার সভাপতি অসীম কুমার মজুমদার, সহসভাপতি অ্যাডভোকেট ড. বিনয় ঢালী, জেলা কেন্দ্রীয় মতুয়া সেবাশ্রম মাছিমপুর পিরোজপুরের সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সহসভাপতি দীনেশচন্দ্র হালদার, পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আকাশ কান্তি সেন, ঐক্য পরিষদ পিরোজপুরের সভাপতি সুদেব কুমার মসিদ, পূজা উদযাপন পরিষদ পিরোজপুর পৌর শাখার সভাপতি রঞ্জন চক্রবর্তী বাপ্পা, স্বপন কুমার হালদার, টুকু, সাদী এবং সংশ্লিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ।

‎স্বাগত বক্তব্য দেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা কেন্দ্রীয় সেবাশ্রম মাছিমপুর সুপতি হালদার চঞ্চল।

‎কর্মসূচির অংশ হিসেবে জাম, পেয়ারা, আমড়া, শিমুল, কৃষ্ণচূড়া, কাঞ্চন, জারুলসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়। এসব গাছ পৌরসভার বিভিন্ন সড়ক, আশ্রম প্রাঙ্গণ ও পৌর কবরস্থানের সামনে রোপণ করা হয়েছে।

‎আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ-সুন্দর পৃথিবী গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ