
দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক রূপান্তর এবং জনগণের পরিবর্তিত চাহিদা মোকাবিলায় বাংলাদেশের জন্য একটি নতুন জাতীয় উন্নয়ননীতি প্রণয়ন করা প্রয়োজন।
পৃথক পৃথক সড়ক, সেতু ও ভবন নির্মাণকেন্দ্রিক প্রচলিত উন্নয়ন পদ্ধতি এখন আর যথেষ্ট নয়। উন্নয়ন হতে হবে সমন্বিত, এলাকাভিত্তিক, চাহিদানির্ভর এবং দীর্ঘমেয়াদি।
উন্নয়ননীতির প্রধান সুপারিশসমূহ :
১. এলাকাভিত্তিক সমন্বিত উন্নয়ন: প্রতিটি উপজেলার জন্য সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে। এতে সড়ক, ড্রেনেজ, স্যানিটেশন, পানি সরবরাহ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও পরিবেশ সংরক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।
২. পরিকল্পিত নগরায়ণ: গ্রামীণ গুরুত্বপূর্ণ বাজার ও জনবসতিকে পরিকল্পিত ছোট শহরে রূপান্তর করতে হবে। উপজেলা সদর ও বিদ্যমান শহরগুলোর নাগরিক সুবিধা বাড়াতে হবে এবং বস্তিবাসীদের মৌলিক সেবা নিশ্চিত করতে হবে।
৩. তথ্যভিত্তিক উন্নয়ন বরাদ্দ: রাজনৈতিক প্রভাবের পরিবর্তে জনসংখ্যা, অবকাঠামোগত ঘাটতি, দারিদ্র্য, অর্থনৈতিক সম্ভাবনা ও জলবায়ু ঝুঁকির ভিত্তিতে উন্নয়ন বরাদ্দ নির্ধারণ করতে হবে।
৪. পরিকল্পিত ভূমি ব্যবহার: কৃষিজমি, জলাশয় ও বনভূমি সংরক্ষণের পাশাপাশি আবাসন, শিল্প, বাণিজ্য ও যোগাযোগের জন্য উপযুক্ত এলাকা নির্ধারণ করতে হবে।
৫. সমন্বিত পরিবহনব্যবস্থা: আঞ্চলিক চাহিদা অনুযায়ী সড়ক, রেল, নৌপথ, গণপরিবহন ও পথচারীদের চলাচলের সুবিধার মধ্যে সমন্বয় করতে হবে।
৬. জলবায়ু সহনশীল উন্নয়ন: সকল উন্নয়ন পরিকল্পনা ও নকশায় বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা ও অন্যান্য জলবায়ুজনিত ঝুঁকি বিবেচনা করতে হবে।
৭. সমন্বিত উন্নয়ন প্রশাসন: সরকারি বিভিন্ন সংস্থার মাস্টারপ্ল্যান, বাজেট, নির্মাণের সময়সূচি ও অবকাঠামোগত কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি কার্যকর সমন্বয়কারী কর্তৃপক্ষ গড়ে তুলতে হবে।
৮. অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক অবকাঠামো: অবকাঠামো উন্নয়নের সঙ্গে কৃষি, শিল্প, বাজার, পর্যটন ও আঞ্চলিক কর্মসংস্থানের সুযোগকে যুক্ত করতে হবে।
৯. প্রতিরোধমূলক অডিট ও জবাবদিহিতা: প্রকল্পের পরিকল্পনা, ক্রয়, নির্মাণ ও বিল পরিশোধের প্রতিটি পর্যায়ে স্বাধীন কারিগরি ও আর্থিক অডিটের ব্যবস্থা করতে হবে।
১০. রক্ষণাবেক্ষণভিত্তিক উন্নয়ন: শুধু নতুন অবকাঠামো নির্মাণে গুরুত্ব না দিয়ে বিদ্যমান অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত বাজেট নিশ্চিত করতে হবে।
উন্নয়ন দর্শনে পাঁচটি মৌলিক পরিবর্তন প্রচলিত পদ্ধতি প্রস্তাবিত পদ্ধতি প্রকল্পভিত্তিক উন্নয়ন এলাকাভিত্তিক সমন্বিত উন্নয়ন রাজনৈতিক প্রভাবনির্ভর বরাদ্দ তথ্যভিত্তিক বরাদ্দ সংস্থাভিত্তিক পরিকল্পনা সমন্বিত পরিকল্পনা নির্মাণকেন্দ্রিক উন্নয়ন জীবনচক্রভিত্তিক উন্নয়ন স্বল্পমেয়াদি অগ্রাধিকার দীর্ঘমেয়াদি জাতীয় লক্ষ্য উপসংহার:
বাংলাদেশকে প্রকল্পকেন্দ্রিক উন্নয়ন থেকে জনকল্যাণকেন্দ্রিক সমন্বিত উন্নয়নের ধারায় এগিয়ে নিতে হবে।উন্নয়নের সাফল্য কতটি সড়ক, সেতু বা ভবন নির্মিত হলো, তার ভিত্তিতে নয়; বরং জনগণের জীবনযাত্রার মান, অর্থনৈতিক সুযোগ, পরিবেশের ভারসাম্য এবং মৌলিক নাগরিক সুবিধার উন্নতির ভিত্তিতে পরিমাপ করতে হবে।আমাদের পরিকল্পনা শুধু আজকের বাংলাদেশকে নিয়ে নয়, আগামী ৩০ বছরের বাংলাদেশকে সামনে রেখে প্রণয়ন করতে হবে।
লেখক: গোলাম কিবরিয়া











