বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সাবেক শিল্পমন্ত্রী আলহাজ¦ আমির হোসেন আমু এমপি বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল চত্বরে ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যার নবম তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু আরো বলেন, দেশে এমন কোন রাজনৈতিক শক্তি নেই যারা এ নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। যদি কোন গোষ্ঠী শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাহলে তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভেবে দেশে কমিউিনিটি ক্লিনিক ব্যবস্থা চালু করেছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে ঈর্ষান্বিত হয়ে কমিউিনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। অথচ এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় কমিউিনিটি ক্লিনিকের প্রশংসা করা হয়েছে। অতীতে আওয়ামী লীগ দেশী বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে একাধিকবার ক্ষমতায় এসেছে। গত ১৫ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা রক্ষায় এদেশের মানুষ আবার শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে। 
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, জেলা পরিষদ চেয়ারম্যান এড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ-আলম প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *