বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে অভিযানে এয়ারগানসহ বিভিন্ন সামগ্রী জব্দ

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি এয়ারগানসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের খানপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মৃত আজিজুল হকের পুত্র মোঃ আব্দুস সাত্তারের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তারা একটি এয়ারগানসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে।

অভিযান শেষে উদ্ধারকৃত সামগ্রীর বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ