রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবে মন্টু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে সাধারণ সম্পাদকের দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে।

আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব অর্পণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অসুস্থতাজনিত কারণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আল-মামুন সরকার ১০/০৭/২০২৩ ইং থেকে ২৪/০৭/২০২৩ইং পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করার সময়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাধারণ সম্পাদকের দাপ্তরিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য দায়িত্ব অপর্ণ করা হলো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ