
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর(হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার সমজদিপুর গ্রাম এলাকায় রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের খবরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।











