শনিবার, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শান্তিপূর্ণ দুর্গাপূজা: হবিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ সুপার

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলায় অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এবারের দুর্গোৎসবকে সর্বাত্মক সফল ও নিরাপদ করতে অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিক সহযোগিতা প্রদান করায় জেলার সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ মহোদয়।

পূজা পরবর্তী এক বিশেষ বার্তায় পুলিশ সুপার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জেলা পুলিশের সকল সদস্য, আনসার বাহিনী, পূজা উদযাপন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলাজুড়ে একটি হৃদ্যতাপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, উৎসব চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার জন্য জেলার সর্বস্তরের জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তাদের এই অকুন্ঠ সহযোগিতার ফলেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবের সফল সমাপ্তি ঘটেছে।

হবিগঞ্জের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে জেলা পুলিশের এই ধরনের কঠোর নজরদারি, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও সম্প্রীতি বজায় রাখার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ সুপারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ