বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সুরের মূর্ছনায় রবীন্দ্রনাথ-নজরুল, নেত্রকোনায়  সাংস্কৃতিক আসর

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ও প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল”।

‎শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে আয়োজনটির সূচনা হয়। মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক আসরে উপস্থিত দর্শকরা উপভোগ করেন রবীন্দ্র ও নজরুলের কালজয়ী সুরেলা গান।

‎অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ওস্তাদ স্বপন সরকার, ওস্তাদ রতন সরকার, দৃষ্টি সাহা রায়, মৃন্ময়ী মৌমিতা এবং প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীবৃন্দ। তাদের সুরেলা কণ্ঠে ভেসে ওঠে বাঙালির আবেগ, চেতনা ও সৃষ্টির অনন্ত সৌন্দর্য।

‎আয়োজকরা জানান, রবীন্দ্রনাথ ও নজরুলের গান জীবনের সৌন্দর্য, মানবতা ও প্রেরণার শক্তিকে জাগিয়ে তোলে। তাই নিয়মিতভাবেই তারা এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ