শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জাতীয় ডিজিটাল সড়ক পরিবহণ শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুসহ স্বপরিবারে নিহত সকল শহীদদের ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পাহাড়তলী রেলওয়ে স্কুলের সংলগ্ন সংগঠনের কার্যালয় চত্বরে সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালিম শেখের সঞ্চালনায় মিলাদ-দোয়া মাহফিল, আলোচনা সভা ও দরিদ্র শ্রমিক-জনতার মাঝে খাবার বিতরণ ২৫ আগস্ট বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চসিক সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের সাংসদ, সাবেক নগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা, সাবেক যুবলীগের সদস্য ও নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদ নেওয়াজ, নগর আওয়ামী লীগের নেতা, সাবেক নগর ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান ইউসুফ। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসেম শাহ, চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, নগর শ্রমিক লীগ নেতা এডভোকেট শফিকুল কবির বিজন, চট্টগ্রাম অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাসান মুরাদ, সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমান, চট্টগ্রাম ঠেলাগাড়ি শ্রমিকলীগের লীগের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর মিনি ট্রাক, পিক-আপ, ভ্যান, সিএনজি মালিক-চালক ঐক্য পরিষদের মহাসচিব গোলাম মোস্তফা, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগর জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ হাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজির, বায়োজিদ ফরায়েজি, আনোয়ার হোসেন রাজু, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ হাতেম প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরা ভেবেছিল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবকে স্বপরিবারে হত্যা করে স্বাধীন বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানো সম্ভব হবে। কিন্তু তাদের সে স্বপ্ন সফল হয়নি। জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব কতটা শক্তিশালী ঘাতকরা তা বুঝতে পারেনি। প্রধান বক্তারা বক্তব্যে মহিউদ্দিন বাচ্চু বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতা মুজিবের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরেছেন। আজ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশ ও শেখ হাসিনাকে নিয়ে গর্ব করে। কিন্তু বিএনপি-জামাত ও স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশ ও শেখ হাসিনাকে মেনে নিতে পারছে না। তাদের চিন্তা চেতনায় এখনো পাকিস্তান ও আফগানিস্তানের ভাবধারা। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যাকে পুনরায় ক্ষমতায় এনে বঙ্গবন্ধু মুজিবের স্বপ্ন বাস্তবায়নে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনার সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা সভা শেষে ১৫ আগষ্টে নিহত এবং ২১ আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোরশেদুল আলম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন দরিদ্র শ্রমিক-জনতার মাঝে খাবার বিতরণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ