শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জ্ঞান-বিজ্ঞানের সকল শাখা-প্রশাখায় শিক্ষার্থীদেরকে মনোনিবেশ করতে হবে : আরেফিন সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, জ্ঞান-বিজ্ঞানের সকল শাখা-প্রশাখায় শিক্ষার্থীদেরকে মনোনিবেশ করতে হবে।
তিনি আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই পৌর শহরের আনোয়ারপুরে অবস্থিত বাংলাদেশ ফিমেইল একাডেমি (বিএফএ) আয়োজনে নিজস্ব কারিগরি ভবনের কনফারেন্স হলে ‘বঞ্চিত মেয়েদের শিক্ষা উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
বিএফএ’র প্রিন্সিপাল নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ জনকল্যাণ পরিষদের পরিচালক ও বিএফএর চেয়ারম্যান জামিল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মিরানা সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোহন চৌধুরী, দিরাই প্রেসক্লাব’র সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদার, হোয়াইট পার্লের সিইও মো. সালাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা পাকি চৌধুরী, বাসস’র সুনামগঞ্জ জেলা সংবাদদাতা আল-হেলাল, সাংবাদিক শামসুল ইসলাম সরদার খেজুর, ও আব্দুল্লাহ রাজী প্রমুখ।
বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদ’র সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমাবর্তন অনুষ্ঠানে কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষার কথা জীবদ্দশাতেই বলে গেছেন। তাই স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে মাতৃশিক্ষা থেকে শুরু করে জ্ঞান-বিজ্ঞানের সকল শাখা-প্রশাখায় শিক্ষার্থীদেরকে মনোনিবেশ করতে হবে।
তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে পুরুষদের পাশাপাশি নারীদেরও শিক্ষা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 
ড. আরেফিন সিদ্দিক বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে নারীরাও এখন সমানতালে এগিয়ে যাচ্ছে। তাই আজকের সেমিনার নারী শিক্ষা অর্জনে ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ