শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নাগরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক মো. মনজুরুল ইসলাম (মনজু) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নাগরপুর উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগ-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সূর্যোদয়ের সাথে সাথে নাগরপুর উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

৮ আগস্ট সকালে নাগরপুর উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি মো.জাকিরুল ইসলাম উইলিয়াম-এর সভাপতিত্বে ও উপজেলা সাধারন সম্পাদক মো.কুদরত আলীর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বি এম জহুরুল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন,ভিপি মুজাহিদুল ইসলাম মুসা, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম প্রমূখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ