শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পবিত্র ওমরা পালনে মদিনায় পৌঁছেছেন উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং তার সহধর্মিনী

সৌদি আরব প্রতিনিধি : পবিত্র ওমরাহ হজ্ব পালনে সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় মদিনা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছেন ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবান্ধব জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং তার সহধর্মিনী প্রফেসর ফাহিমা খাতুন।

এ সময় র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানান মদিনাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নেতৃবৃন্দ এবং আরও উপস্থিত ছিলেন জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল নাজমুল হক, মদিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান পলাশ, প্রধান উপদেষ্টা রিপোর্টার্স এসোসিয়েশন অফ সৌদি আরব পশ্চিমাঞ্চলের সম্মানিত সভাপতি, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার, এম ওয়াই আলাউদ্দিন, উপদেষ্টা মুজিবর রহমান, উপদেষ্টা, ইমরান চৌধুরী, সহ-সভাপতি শাহিন আহমেদ, আবদুল হান্নান মোসাফির, শামিম আহমেদ,সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ সহ স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ