
খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুরবাড়িতে জামাই বিষপান করে চারদিন পর মারা গেছে। জানা যায়, উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর সর্দারপাড়া গ্রামের মো. হিজবুলের ছেলে মাসুদ রানার সাথে পার্শ্ববর্তী রঘুনাথপুর চয়েনপাড়ার জিহাদুলের মেয়ে নুরজাহান বেগমের সাথে বিয়ে হয়।
গত বৃহস্পতিবার রাতে রানা তার স্ত্রীকে আনার জন্য শ্বশুরবাড়িতে যায় কিন্তু তার স্ত্রী আসতে রাজি না হওয়ায় কলহের এক পর্যায়ে সকালে সে বিষপান করে। তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে হয়। এখানে তার অবস্থার অবনতি হলে দুইদিন পর তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে সিরিয়াল না পাওয়ায় তাকে রংপুর প্রাইম মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়। সেখানে ৩৬ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর গত রোববার দিবাগত রাত ৩টায় মাসুদ রানা মারা যায়।











