শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

যায়যায়কাল ডেস্ক: বাংলাদেশের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে ৩০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

শনিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড এক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রামের’ জন্য বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ শুক্রবার এই অর্থায়নের অনুমোদন দেয়।

এটি বাংলাদেশ সরকারের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিকে সহায়তা করবে। এর আওতায় ২ কোটি ৬০ লাখ শিশু উন্নত শ্রেণিকক্ষ, শিক্ষা উপকরণ ও স্কুল ইউনিফর্মের সুবিধা পাবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক পরিচালক জ্যঁ পেসম বলেন, ‘গত দুই দশক ধরে বিশ্বব্যাংক বাংলাদেশের শিশুদের স্কুলে পাঠাতে সহায়তা করেছে। এই অর্থায়ন শিশুদের আরও ভালোভাবে শিখতে এবং স্কুলে টিকে থাকতে সাহায্য করবে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ