
কামরুল হাসান, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে । এ সময় গরীবের নেওয়াজ ও জনতা অটো রাইস মিল নামক দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা এবং ৪১ শত পিস পিপি ব্যাগ জব্দ করে প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার নাজিরহাট ও বিবিরহাটে বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পিপি ব্যাগ ব্যবহার করে আসছে কিছু প্রতিষ্ঠান ,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রশাসনের অভিযানে নাজিরহাট ও বিবিরহাটে মেসার্স গরিবের নেওয়াজ অটো রাইস মিল নামক প্রতিষ্ঠানকে পাট জাত পণ্য ব্যবহার না করে অবৈধভাবে পিপি ব্যাগ ব্যবহার করায় পন্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০ এর ১৪ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড করা হয়, এ সময় উক্ত প্রতিষ্ঠান থেকে ৬০০ পিস পিপি ব্যাগ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা এবং অন্য আরেকটি প্রতিষ্ঠান মেসার্স জনতা অটো রাইস মিলকে পাট জাত পণ্য ব্যবহার না করে অবৈধভাবে পিপি ব্যাগ ব্যবহার করায় একই আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে প্রশাসন। উক্ত প্রতিষ্ঠান থেকে ৩৫০০ পিস পিপি ব্যাগ জব্দ করা হয়,যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা বলে জানা যায়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।











