
ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দৈনিক যায়যায়কালের বগুড়া ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে বগুড়া শহরের মফিজ পাগলার মোড়ে এ অফিস উদ্বোধন করা হয়।
যায়যায়কালের বগুড়া জেলা প্রতিনিধি সামিউল আলিমের সঞ্চালনায় ব্যুরো প্রধান মো. রবিউল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়যায়কালের বার্তা সম্পাদক মো. শহিদুল ইসলাম শ্যামল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব, সাংবাদিক রকিবুল ইসলাম শান্ত, যায়যায়কালের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মনির, স্টাফ রিপোর্টার ইউসুফ আলী, যায়যায়কালের গাবতলী উপজেলা সংবাদদাতা শাকিল জোয়ার্দ্দার, পাবনার ফরিদপুর উপজেলা সংবাদদাতা আহসান হাবিব রুবেল, যায়যায়কালের নন্দীগ্রাম সংবাদদাতা মেহেদী হাসান, যায়যায়কালের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, রশিদুল ইসলাম (রাকিব), সাদিকুর রহমান, সাকিল সানজিদসহ প্রমুখ।











