সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিলেন সালাম

রুহুল আমিন বাবু, বাগেরহাট : কারাগার থেকে মুক্ত হয়েই বাগেরহাটে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম।

বুধবার বিকালে বাগেরহাট খানজাহান আলী মাজার মোড় এলাকায় হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময়ে নেতা কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এই এলাকা।

খানজাহান আলী মাজার মোড় এলাকায় সংক্ষিপ্ত এক পথসভায় বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম বলেন, আমাকে জননেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা মেনে আমরা বাগেরহাটে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করবো। আমরা কোনো ধরনের অরাজগতা করবো না। আপনারা যেখানেই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখবেন সেখানেই তা প্রতিহত করবেন এবং বাগেরহাট জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন।

এ সময় তিনি আরও বলেন, বাগেরহাটে হিন্দু-মুসলিম ও খ্রিষ্টানদের বসবাস যুগযুগ ধরে। এই সম্প্রতির বন্ধন অটুট রাখতে তাদের বাড়ি-ঘর ও ধর্মীয় উপাসনালয়গুলো নিরাপদ রাখার জন্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

সমাবেশ শেষে এম এ সালাম বাগেরহাটের আইনশৃংখলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাগেরহাট পুলিশ সুপার সুপার আবুল হাসনাত খান এবং বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন এর সাথে বৈঠক করেন তিনি। এর আগে গত ১৩ দিন রিমান্ডে থেকে মঙ্গলবার ঢাকা কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ