শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিজয়নগরে সরকারি জায়গায় নির্মাণাধীন দোকান অপসারণ করলেন ইউএনও

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

কাজী আল আমিন, বিজয়নগর: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন দোকানঘর অপসারণ করে খাস জায়গা দখল মুক্ত করা হয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার আমতলী বাজারে সরকারি খাস জায়গা থেকে অবৈধ নির্মাণধীন দোকান ঘর ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অপসারণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যাণ্ড (অতিরিক্ত দায়িত্ব)  ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাধনা ত্রিপুরা।

স্থানীয়রা জানান, চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর ছেলে জামিউল হক চৌধুরী প্রতুলের নেতৃত্বের সকাল থেকে আমতলী বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করার অভিযোগ তুলেন।পরে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বার বার নিষেধ করার পরও তারা জোড়পূর্বক ভাবে দোকানঘর নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খাস জায়গা উদ্ধারে  অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  সাধনা ত্রিপুরা জানান, সরকারি জায়গা অবৈধভাবে দোকান ঘর নিমার্ণের অভিযোগ স্থানীয়দর  মাধ্যমে পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপসারণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ